বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ

বাহরাইনের রাজধানী মানামায় ভোরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে ঘটেছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

বাহরাইনের রাজধানী মানামায় আজ রোববার ভোরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পারস্য উপসাগরীয় দেশগুলোতে ইরানের অব্যাহত হামলার মধ্যে এই বিস্ফোরণের ঘটনা ঘটল।

বাহরাইন কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলা শুরু হওয়ার পর থেকে তারা এ পর্যন্ত ১২৫টি ক্ষেপণাস্ত্র এবং ২০৩টি ড্রোন প্রতিহত করেছে।

এখন পর্যন্ত এই হামলায় বাহরাইনে দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রতিবেশী অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে আরো ২৪ জন নিহত হয়েছেন।

সূত্র : বাসস