হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরাইলের

সাম্প্রতিক দিনগুলোতে ইরান-সমর্থিত হিজবুল্লাহ বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে সোমবার (৭ সেপ্টেম্বর) অভিযোগ করেছে ইসরাইল।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলের পতাকা
ইসরাইলের পতাকা |ফাইল ছবি

সাম্প্রতিক দিনগুলোতে ইরান-সমর্থিত হিজবুল্লাহ বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে সোমবার (৭ সেপ্টেম্বর) অভিযোগ করেছে ইসরাইল।

এদিকে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের একটি গ্রামে গত রাতে ইসরাইলি হামলায় ১১ জন নিহত হয়েছেন।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লিখেছে, বেসামরিক এলাকায় স্থাপিত কমান্ড সেন্টার, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ তার সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা অব্যাহত রেখেছে। এসব লঙ্ঘন মেনে নেয়া হবে না।

সূত্র : বাসস