জর্ডানের সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে।
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান মার্কিন মিত্র দেশগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখার মধ্যেই এ ঘটনা ঘটেছে।
জর্ডানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘ইরানের ভূখণ্ড থেকে জর্ডানের আকাশসীমায় প্রবেশের পর চারটি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ভূপাতিত করা হয়েছে।’
সূত্র : বাসস



