ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন : ট্রাম্পের প্রতিক্রিয়া

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ব্যাপক হামলা শুরুর প্রথম দফাতেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি তেহরানে তার নিজ কার্যালয়ে নিহত হয়।

নয়া দিগন্ত অনলাইন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প |ফাইল ছবি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে সাবেক নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে নির্বাচন করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুশি হতে পারেননি। এ তথ্য জানিয়েছেন মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ।

ফক্স নিউজের একটি অনুষ্ঠানের উপস্থাপক ব্রিয়ান কিলমেড বলেন, নতুন সর্বোচ্চ নেতা ঘোষণার পর তিনি কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে। তখন ডোনাল্ড তাকে বলেন, ‘আমি খুশি নই।’

তবে মার্কিন প্রেসিডেন্টের সাথে কথোপকথন নিয়ে বিস্তারিত আর কিছু জানাননি ওই উপস্থাপক এবং ডোনাল্ড ট্রাম্প নিজেও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ব্যাপক হামলা শুরুর প্রথম দফাতেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি তেহরানে তার নিজ কার্যালয়ে নিহত হয়।

ইরানে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর দিনই ১৯৮৯ সালে খামেনিকে দেশটির সর্বোচ্চ নেতা নিযুক্ত করা হয়েছিল।

এবার মোজতবা খামেনি হলেন ইসলামী প্রজাতন্ত্রের তৃতীয় সর্বোচ্চ নেতা।

সূত্র : বিবিসি