ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না।’
যুদ্ধ শেষ করার আলোচনায় ছাড় না দিলে যুক্তরাষ্ট্রের কঠোর অভিযানের হুমকির জবাবে তিনি এ কথা বলেন। মাসুদ পেজেশকিয়ান বলেন, শিয়া ধর্মাবলম্বীদের ‘বলপ্রয়োগে বাধ্য করা যায় না’।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানান, ইরাকের প্রধানমন্ত্রীর সাথে তিনি কথা বলেছেন এবং সেই আলাপে মধ্যপ্রাচ্য থেকে সামরিক হুমকি সরিয়ে নেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন।
ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, হরমুজ প্রণালীর জন্য তাদের নতুন নিরাপত্তা পরিকল্পনার লক্ষ্য হলো এই প্রণালী দিয়ে অস্ত্র ও রসদ পৌঁছানো ঠেকানো, যা এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর জন্য একটি অন্যতম বাধা। যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার অন্যতম প্রধান বাধা ছিল এটি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সাথে আলোচনা এগিয়ে নেয়ার সুযোগ করে দিতে মার্কিন অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করা হয়েছে।
সূত্র: আল জাজিরা



