মিসরে ট্রাক উল্টে নিহত ১৫, আহত ৩২

মিসরের পূর্বাঞ্চলে মঙ্গলবার (১১ আগস্ট) একটি ট্রাক উল্টে কমপক্ষে ১৫ জন নিহত এবং আরো ৩২ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মিসরে শ্রমিকবাহী একটি পিকআপ ট্রাক উল্টে হতাহতের ঘটনা ঘটেছে
মিসরে শ্রমিকবাহী একটি পিকআপ ট্রাক উল্টে হতাহতের ঘটনা ঘটেছে |সংগৃহীত

মিসরের পূর্বাঞ্চলে মঙ্গলবার (১১ আগস্ট) একটি ট্রাক উল্টে কমপক্ষে ১৫ জন নিহত এবং আরো ৩২ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, ইসমাইলিয়া গভর্নরেটে শ্রমিকবাহী একটি পিকআপ ট্রাক উল্টে এ হতাহতের ঘটনা ঘটে।

মন্ত্রণালয় বলেছে, সর্বশেষ তথ্য ও প্রাথমিক হিসাব অনুযায়ী, এই দুর্ঘটনায় ৩২ জন আহত এবং ১৫ জন নিহত হয়েছেন।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য যাচাই ও হতাহতদের অবস্থা পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ব্যাপক সড়ক আধুনিকীকরণ প্রকল্পের কারণে সাম্প্রতিক বছরগুলোতে মিসরে সড়ক দুর্ঘটনা হ্রাস পেয়েছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি