ইরানের হামলার পর আবারো বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের বিপ্লবী গার্ড একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে বলে জানানোর পর বৃহস্পতিবার (২৮ মে) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের বিপ্লবী গার্ড একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে বলে জানানোর পর বৃহস্পতিবার (২৮ মে) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।

গ্রিনিচ মান সময় রাত ৩টা ৪৪ মিনিটের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৩ দশমিক ৫১ ডলার বা ৩ দশমিক ৭২ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ৮ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩ দশমিক ৩১ ডলার বা ৩ দশমিক ৭৩ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৯৯ ডলারে পৌঁছেছে।

এর আগে তাসনিম সংবাদ সংস্থা জানায়, বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে ভোরবেলায় যুক্তরাষ্ট্রের চালানো একটি হামলার পর ইরানের বিপ্লবী গার্ড একটি মার্কিন বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে।

তারা সতর্ক করে বলেছে যে, এই আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটলে ‘আরো কঠোর’ ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: রয়টার্স