ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, গত বুধবার (১৯ আগস্ট) গাজার নুসেইরাত এলাকায় এক হামলায় হামাসের এক সন্দেহভাজন কমান্ডারকে হত্যা করেছে তারা।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক পোস্টে সেনাবাহিনী জানায়, তারা হামাসের সামরিক শাখার একজন সন্দেহভাজন প্লাটুন কমান্ডার সাবাহি সামি মাহমুদ শাহাতাকে হত্যা করেছে। এই কমান্ডার ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অংশ নিয়েছিলেন এবং ইসরাইলিদের বন্দী করে রেখেছিলেন।
সেনাবাহিনী আরো জানায়, বন্দীদের মুক্তি এবং রেড ক্রসের কাছে তাদের হস্তান্তরের অংশ হিসেবে ২০২৩ সালের নভেম্বরের হস্তান্তর অনুষ্ঠানে সাবাহি অংশগ্রহণ করেছিলেন।
এই হত্যাকাণ্ডের বিষয়ে হামাস এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র: আল জাজিরা



