বাগদাদে নতুন করে বিস্ফোরণের শব্দ

ইরাকের রাজধানী বাগদাদে ক্ষেপণাস্ত্র হামলার পর নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান-সমর্থিত কাতায়েব হিজবুল্লাহর একটি অবস্থান লক্ষ্য করে হামলায় একজন নিহত ও দু’জন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে আজ শনিবার একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এর কয়েক ঘণ্টা আগে শহরে ইরান-সমর্থিত একটি গোষ্ঠীর অবস্থানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

বাগদাদের পূর্বাঞ্চলের জায়উনা জেলার বাসিন্দারা জানিয়েছেন, প্রচণ্ড এই বিস্ফোরণের শব্দে তাদের বাড়িঘর কেঁপে ওঠে।

এর আগে বাগদাদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, ইরান-সমর্থিত কাতায়েব হিজবুল্লাহর ব্যবহৃত একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে গোষ্ঠীটির একজন গুরুত্বপূর্ণ সদস্য নিহত ও দু’জন আহত হয়েছে বলে জানা গেছে।

সূত্র : বাসস