ইসরাইলের চালানো একাধিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসবে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ।
স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টা) এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে চলতি মাসে পরিষদে সভাপতিত্বকারী দেশ গায়ানা।
ইরান এ বৈঠক আহ্বানের অনুরোধ জানায়, আর রাশিয়া ও চীন এতে সমর্থন দেয় বলে একটি কূটনৈতিক সূত্র এএফপিকে নিশ্চিত করেছে।



