ইরান হামলা চালালে আরো শক্তিশালী জবাব দেয়া হবে : নেতানিয়াহু

তিনি আরো বলেন, আমাদের ওপর কেউ হামলা করবে আর আমরা তার দ্বিগুণ জবাব দেব না, সেই দিন শেষ।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান যদি ইসরাইলের ওপর হামলা চালায়, তাহলে তার জবাব আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ইরানের নেতাদের আমি বলতে চাই- আপনারা যদি আমাদের ওপর হামলা চালান, তাহলে পরিস্থিতি শান্ত থাকবে এমনটা ভাববেন না।’

তিনি বলেন, ইরানের আগের হামলার জবাবে ইসরাইল যে পাল্টা হামলা চালিয়েছিল, এবার তার পুনরাবৃত্তি হবে না। বরং তার চেয়েও বেশি শক্তিশালী জবাব দেয়া হবে।

তিনি আরো বলেন, আমাদের ওপর কেউ হামলা করবে আর আমরা তার দ্বিগুণ জবাব দেব না, সেই দিন শেষ।

তিনি বলেন, আমরা ইরানের তথাকথিত ‘অ্যাক্সিস অব এভিল’র বিরুদ্ধে যেমন ব্যবস্থা নিয়েছি, যারা আমাদের ক্ষতি করবে, তাদের বিরুদ্ধেও আমরা তেমন ব্যবস্থা নিতে থাকব। এটাই আমাদের নীতি। সূত্র : বিবিসি