ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) তাদের ইতিহাসে সবচেয়ে বড় তেল মজুদ ছাড়ার প্রস্তাব দিয়েছে।
মঙ্গলবার এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
পত্রিকাটি জানিয়েছে, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলার পর আইইএ সদস্য দেশগুলো বাজারে ১৮২ মিলিয়ন ব্যারেল তেল ছেড়েছিল। এবার প্রস্তাবিত ছাড় এর চেয়েও বেশি হবে।
জার্নালের তথ্যমতে, মঙ্গলবার আইইএর ৩২টি সদস্য দেশের জ্বালানি কর্মকর্তাদের জরুরি বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করা হয় এবং বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র : বাসস



