ইরান যুদ্ধবিরতি চায় না : স্পিকার

‘জায়নবাদী শাসনব্যবস্থা নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য যুদ্ধ, আলোচনা, যুদ্ধবিরতি এবং আবার যুদ্ধ - এই চক্র চালু রাখতে চায়। আমরা এই চক্র ভেঙে দেব।’

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ |সংগৃহীত

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, তারা ‍যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে যুদ্ধবিরতি চাইছে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘আমরা অবশ্যই যুদ্ধবিরতি চাইছি না। কারণ আমরা মনে করি আগ্রাসনকারীকে এমনভাবে জবাব দিতে হবে যাতে সে শিক্ষা পায় এবং ভবিষ্যতে আর কখনো আমাদের প্রিয় ইরানে হামলার কথা না ভাবতে পারে।’

তিনি আরো বলেন, ‘জায়নবাদী শাসনব্যবস্থা নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য যুদ্ধ, আলোচনা, যুদ্ধবিরতি এবং আবার যুদ্ধ - এই চক্র চালু রাখতে চায়। আমরা এই চক্র ভেঙে দেব।’

খাতাম আল-আনবিয়া সদর দফতরও এক বিবৃতিতে বলেছে, ইরান যুদ্ধবিরতি চাইছে না এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের কর্মকাণ্ডের জন্য ‘অনুতপ্ত’ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও একই ধরনের মন্তব্য করেছেন।

পিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সাথে ফের কোনো আলোচনায় বসবে বলে তার মনে হচ্ছে না। কারণ যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার অভিজ্ঞতা ইরানের জন্য খুবই তিক্ত।

এসময় তিনি আরো বলেন, এর আগে যুক্তরাষ্ট্রের সাথে দুই দফায় আলোচনা হয়েছিল। তারপরই ইরানের ওপর এবারের এই হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, আগে দুই দফা আলোচনার পরই ইরানের ওপর হামলা হয়েছে।

এদিকে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আজ মঙ্গলবার বলেছেন, যুদ্ধবিরতির জন্য জন্য শর্ত হলো- ভবিষ্যতে ইরানের ওপর আর কখনো আক্রমণ করা হবে না, এমন নিশ্চয়তা দিতে হবে।

সূত্র : বিবিসি