মার্কিন হামলায় ইরানের খুজেস্তানে নিহত ১, আহত ২

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, গত রাতে খুজেস্তান প্রদেশের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে একজন নিহত ও দু’জন আহত হন।

নয়া দিগন্ত অনলাইন
হামলা
হামলা |প্রতীকী ছবি

ইরানের খুজেস্তান প্রদেশে মার্কিন হামলায় একজন নিহত ও দু’জন আহত হয়েছেন।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, গত রাতে খুজেস্তান প্রদেশের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে একজন নিহত ও দু’জন আহত হন।

এক প্রাদেশিক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে তাসনিম নিউজ অ্যাজেন্সি জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশের মাহশাহর, ইমাম খোমেনি বন্দর এবং হামিদিয়া শহরে হামলা চালানো হয়েছে।

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, মার্কিন বাহিনী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার সাইট এবং জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতার ওপর হামলা চালিয়েছে।

তারা বলেছে, মঙ্গলবার (৭ জুলাই) হরমুজ প্রণালী অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজের ওপর ইরানি হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের হামলার পর বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান।

সূত্র: আল জাজিরা