উত্তেজনা বৃদ্ধির জেরে ইরানের দক্ষিণাঞ্চলের চারটি প্রদেশে চূড়ান্ত পরীক্ষা বাতিল করা হয়েছে।
আগামী রোববার (১৯ জুলাই) ও সোমবার একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা বাতিলের ঘোষণা দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
তাসনিম নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, ‘দেশের দক্ষিণাঞ্চলে চলমান অস্থিতিশীল পরিস্থিতির’ কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ নির্দেশনা কেবল হরমোজগান, বুশেহর, খুজেস্তান এবং সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের জন্য প্রযোজ্য হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, বাতিল হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ পরে জানানো হবে। অন্যান্য সব প্রদেশের চূড়ান্ত পরীক্ষা এবং বাতিল হওয়া এলাকাগুলোর পরবর্তী পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
সূত্র: আল জাজিরা



