মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে এবং রণতরীটি ইতোমধ্যেই ইউএস সেন্টকমের দায়িত্বাধীন এলাকায় প্রবেশ করেছে বলে জানা গেছে।

নয়া দিগন্ত অনলাইন
মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন বিমানবাহী রণতরী
মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন বিমানবাহী রণতরী |সংগৃহীত

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে এবং রণতরীটি ইতোমধ্যেই ইউএস সেন্টকমের দায়িত্বাধীন এলাকায় প্রবেশ করেছে বলে জানা গেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি শেয়ার করেছে, যেখানে রণতরীটিকে ভারত মহাসাগরে দেখা যাচ্ছে।

তবে এটি আগে থেকেই মোতায়েন থাকা বাহিনীর সাথে যোগ দেবে নাকি কোনো জাহাজকে প্রতিস্থাপন করবে, এ বিষয়টি স্পষ্ট নয়।

সেন্টকম জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড লোহিত সাগরে অবস্থান করছে। এটি মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের অধীনে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

সূত্র: বিবিসি