ইরানি রেড ক্রিসেন্টের সাথে যুক্ত ৬৫টি স্কুলের হামলা

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইসরাইল-মার্কিন হামলায় তাদের সাথে যুক্ত ৬৫টি স্কুল ও ১৩টি কেন্দ্রসহ হাজারো বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের স্কুল
যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের স্কুল |সংগৃহীত

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিভান্দ বলেছেন, রেড ক্রিসেন্টের সাথে যুক্ত ৬৫টি স্কুল এবং ১৩টি কেন্দ্র এখন পর্যন্ত ইসরাইলি ও মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলে ছয় হাজার ৬৬৮টি বেসামরিক ইউনিটকেও এসব হামলায় টার্গেট করা হয়েছে, যার মধ্যে রয়েছে পাঁচ হাজার ৫৩৫টি আবাসিক ইউনিট এবং ১০ হাজার ৪১টি বাণিজ্যিক ইউনিট।

কোলিভান্দ আরো বলেন, এসব হামলায় বেশ কিছু উদ্ধারযানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র : বিবিসি