রাফাহ সীমান্ত দিয়ে গাজায় ফিরছেন ফিলিস্তিনিরা

মিসরের রাফাহ সীমান্ত অতিক্রম করে গাজা উপত্যকায় ফিরছেন ফিলিস্তিনিরা। বছরের পর বছর বিচ্ছিন্ন থাকার পর আত্মীয়-স্বজনরা গান, ফুল ও অশ্রুসিক্ত আলিঙ্গনের মাধ্যমে তাদের স্বাগত জানান।

নয়া দিগন্ত অনলাইন
মিসরের রাফাহ সীমান্ত
মিসরের রাফাহ সীমান্ত |সংগৃহীত

মিসরের রাফাহ সীমান্ত অতিক্রম করে গাজা উপত্যকায় ফিরছেন ফিলিস্তিনিরা। বছরের পর বছর বিচ্ছিন্ন থাকার পর আত্মীয়-স্বজনরা গান, ফুল ও অশ্রুসিক্ত আলিঙ্গনের মাধ্যমে তাদের স্বাগত জানান।

মিসরীয় সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ফেরার আগে যাত্রীদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। মিসরীয় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে তাদের মাঝে ‘রিটার্ন কিট’ বিতরণ করছেন এবং শিশুদের মানসিক সহায়তা দিচ্ছেন।

বিবৃতিতে আরো বলা হয়, রাফাহর মিসরীয় অংশে অবস্থানরত রেড ক্রিসেন্ট দলগুলো শীতের পোশাক ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত সামগ্রী বিতরণ করছে এবং পরিবারগুলোর পুনর্মিলনেও সহায়তা করছে।

মিসরীয় কর্তৃপক্ষ আহত ও অসুস্থ ফিলিস্তিনিদের একটি নতুন দলকে চিকিৎসার জন্য গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সীমান্তে একটি চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছে, যেখানে রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে অ্যাম্বুলেন্সে করে মিসরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে।

ফিরে আসা ব্যক্তিদের মধ্যে ছিলেন ষাটোর্ধ্ব এক নারী ছিলেন, যিনি যুদ্ধের সময় আহত হয়ে মিসরে চিকিৎসাধীন ছিলেন।

তিনি বলেন, ‘আজ আমি অত্যন্ত আনন্দিত। আড়াই বছর ধরে তাদের দেখিনি। আমরা যেখানেই যাই না কেন, শেষ পর্যন্ত আমাদের গন্তব্য গাজাই।’

সূত্র: আল জাজিরা