ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য একটি ‘বড় চমক’ অপেক্ষা করছে। দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, তেহরান পূর্বনির্ধারিত পরিকল্পনা ও ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তালিকা’ অনুযায়ী এগিয়ে যাচ্ছে।
ইরানের সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে। তবে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে ওই কর্মকর্তা বলেন, “যুক্তরাষ্ট্র ও তার অনুগত শাসকগোষ্ঠীর জন্য আমাদের একটি বড় চমক রয়েছে, যা তারা শিগগিরই দেখতে পাবে।” তিনি আরো দাবি করেন, ইরানের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক পরিস্থিতি সংঘাতের গতিপথ তেহরানের অনুকূলে ঘুরিয়ে দিতে পারে।
এ সময় যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু নির্ধারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ‘হাস্যকর’ উল্লেখ করে বলেন, সামরিক অভিযানে ব্যর্থতার কারণেই এ ধরনের বক্তব্য দেয়া হচ্ছে।
উল্লেখ্য, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের বক্তব্যে পাল্টাপাল্টি হুঁশিয়ারি আরো জোরালো হয়ে উঠেছে।
তথ্যসূত্র: আল–জাজিরা



