পশ্চিম ইরানে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে তেহরান বিশ্ববিদ্যালয় ভূকম্পন কেন্দ্র। ভূমিকম্পটি কেরমানশাহ প্রদেশের গিলান-ই ঘার্বের কাছে আঘাত হানে।
ভূকম্পন কেন্দ্রটি জানিয়েছে, মঙ্গলবার (৫ মে) স্থানীয় সময় রাত ১২টা ২৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে এবং নয় কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিল।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইরান একটি ভূকম্পন-সক্রিয় অঞ্চলে অবস্থিত। ২০১৩ সালে ৬ দশমিক ৭ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে এবং এতে কমপক্ষে ৩৪ হাজার মানুষ নিহত হন।
এছাড়া ২০২২ সালের জুলাই মাসে পারস্য উপসাগরের উপকূলবর্তী দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, এতে কমপক্ষে পাঁচজন নিহত ও ৮০ জনেরও বেশি মানুষ আহত হন।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



