২০টিরও বেশি ড্রোন প্রতিহতের দাবি সৌদি আরবের

ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরবসহ আশপাশের দেশগুলোতে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলে আজ শনিবার ২২টি ড্রোন প্রতিহত করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

এদিকে ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে জানায়, পূর্বাঞ্চলে ১০টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

পরবর্তীতে আরেকটি পোস্টে জানানো হয়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একই অঞ্চলে আরো ১২টি ড্রোন ভূপাতিত করেছে।

ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরবসহ আশপাশের দেশগুলোতে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। এ সব হামলার ফলে গত মাসের শেষ দিক থেকে শুরু হওয়া যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে।

তেলসমৃদ্ধ দেশগুলোতে- বিশেষ করে জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে কিছু হামলা হওয়ায়, বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সঙ্কটের আশঙ্কা আরো বাড়ছে।

সূত্র : বাসস