লেবাননে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ ও বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি চুক্তি হওয়া সত্ত্বেও দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় গোলাবর্ষণ ও বিস্ফোরণ ঘটিয়েছে ইসরাইলি বাহিনী। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ও বৃহস্পতিবার ভোরের দিকে এসব ঘটনা ঘটে।

নয়া দিগন্ত অনলাইন
লেবাননে গোলাবর্ষণ ও বিস্ফোরণ ঘটিয়েছে ইসরাইলি বাহিনী
লেবাননে গোলাবর্ষণ ও বিস্ফোরণ ঘটিয়েছে ইসরাইলি বাহিনী |ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি চুক্তি হওয়া সত্ত্বেও দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় গোলাবর্ষণ ও বিস্ফোরণ ঘটিয়েছে ইসরাইলি বাহিনী। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ও বৃহস্পতিবার ভোরের দিকে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তাসংস্থা।

ইসরাইলি গোলার লক্ষ্যবস্তু ছিল ওয়াদি আল-হুজাইর ও ওয়াদি আল-সালুকি এলাকা। পাশাপাশি টায়ার জেলার মানসৌরি শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

মানসৌরি শহরে বিস্ফোরণের সাথে একই সময়ে সেখানে একটি বিমান হামলাও চালায় ইসরাইল।

নাবাতিয়েহ জেলায় জাউতার আল-শারকিয়াহের উপকণ্ঠ থেকে মাইফাদুন অভিমুখে গোলাবর্ষণ করা হয়। এছাড়া মারজায়ুন জেলার বানি হাইয়ান শহরে ইসরাইলি বাহিনী একটি ‘বিশাল’ বিস্ফোরণ ঘটায়।

বুধবার লেবাননের সেনাবাহিনী জানায়, জুন মাসে চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী প্রায় সাত হাজার ৭০০ বার তা লঙ্ঘন করেছে।

ইসরাইল দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা এখনো দখলে রেখেছে—যার মধ্যে কয়েক দশক ধরে তাদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড এবং ২০২৩-২৪ সালের সংঘাতের সময় দখল করা অন্যান্য এলাকা রয়েছে। বর্তমান সংঘাত চলাকালে তাদের বাহিনী লেবাননের ভূখণ্ডের ভেতরে ১০ কিলোমিটারেরও বেশি অগ্রসর হয়েছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি