আবারো বিক্ষোভের ডাক রেজা পাহলভির, সাড়া দেয়নি ইরানিরা

ইরানিদের আবারো বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি
ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি |সংগৃহীত

ইরানিদের আবারো বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। তিনি শনিবার (১৭ জানুয়ারি) থেকে সোমবার (১৮ জানুয়ারি) পর্যন্ত টানা বিক্ষোভের ডাক দেন। কিন্তু শনিবার সন্ধ্যার পর রাজধানী তেহরানসহ অন্যান্য জায়গায় কোনো বিক্ষোভ হয়নি।

গত মাসের শেষ দিকে ইরানে এই বিক্ষোভ শুরু হয়। তবে গত ৭ ও ৮ জানুয়ারি তা সহিংস আকার ধারণ করে। তখন বর্তমান সরকারের পতনের একটি আশঙ্কা দেখা দেয়।

রেজা পাহলভি তখন প্রচার করতে থাকেন যদি সরকার পতন হয় তাহলে তিনি ট্রানজিশনাল নেতার দায়িত্ব নেবেন। বিদেশে বসবাসরত ইরানিদের মধ্যে তিনি সমর্থন পেয়েছিলেন।

তবে ইরানের ভেতর তার প্রভাবের বিষয়টি নিয়ে সন্দেহ আছে। কেউ কেউ তাকে সমর্থন জানালেও অনেকে চান না আবারো রাজতন্ত্র ফিরে আসুক।