পশ্চিম তীরে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১১৭৯

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী এবং বসতি স্থাপনকারীদের হামলায় কমপক্ষে এক হাজার ১৭৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১২ হাজার ৫৩২ জনেরও বেশি আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা |সংগৃহীত

২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী এবং বসতি স্থাপনকারীদের হামলায় কমপক্ষে এক হাজার ১৭৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১২ হাজার ৫৩২ জনেরও বেশি আহত হয়েছেন।

এছাড়াও ইসরাইল ২৪ হাজার জনেরও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে, যাদের মধ্যে কমপক্ষে নয় হাজার ২৯৯ জনকে ইসরাইলি কারাগারে রাখা হয়েছে। তাদের মধ্যে তিন হাজার ২৪৪ জনকে কোনো অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে।

ইসরাইল নিশ্চিত করেছে যে, তাদের কারাগারে কমপক্ষে ৯০ জন ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে।

সূত্র: আল জাজিরা