ইরান যুদ্ধে মানুষের ‘গুরুতর ক্ষতি’ হয়েছে: শি জিনপিং

শি বলেন, ‘মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। সেখানে চলমান যুদ্ধে পুরো অঞ্চলের মানুষ গুরুতর ক্ষতির শিকার হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং |সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের মানুষের ‘গুরুতর ক্ষতি’ হয়েছে বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে যুদ্ধ বন্ধ করে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ব্রিকস দেশগুলোকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

আল জাজিরা শনিবার (১২ সেপ্টেম্বর) জানায়, ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের বার্ষিক সম্মেলনে অংশ নিচ্ছেন জোটের নেতারা। সম্মেলনে শি জিনপিং চলমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ব্রিকস দেশগুলোর ভূমিকার ওপর গুরুত্ব দেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, শি বলেন, ‘মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। সেখানে চলমান যুদ্ধে পুরো অঞ্চলের মানুষ গুরুতর ক্ষতির শিকার হয়েছেন। এই যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থেরও পরিপন্থী।’ তিনি বলেন, চলমান যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থ রক্ষা করছে না। এ অবস্থায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ব্রিকস দেশগুলোর অগ্রণী ভূমিকা পালন করা উচিত।

শি জিনপিংয়ের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। তাঁর বক্তব্যে যুদ্ধের ক্ষয়ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থের বিষয়টিও সামনে এসেছে।