পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা : শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরবর্তী দফার শান্তি আলোচনা খুব শিগগিরই পাকিস্তানে আয়োজনের সম্ভাবনা রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ |সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরবর্তী দফার শান্তি আলোচনা খুব শিগগিরই পাকিস্তানে আয়োজন করা হতে পারে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

এক্সে তিনি লেখেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান সঙ্কট নিরসনে পাকিস্তান আন্তরিকতার সাথে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাবে এবং আমরা আশা করছি খুব শিগগিরই পরবর্তী দফার আলোচনার আয়োজন করতে পারব।’

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সূত্র : বাসস