গাজার শিশুদের ক্ষুধার্ত রেখে হত্যা করার প্রক্রিয়া বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ। মাইক্রোব্লগিং ও সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা এক্সের এক বার্তায় এই আহ্বান জানায় সংস্থাটি।
এক্সবার্তায় বলা হয়, গাজাজুড়ে ইউএনআরডব্লিউএ হেলফ টিম বিভিন্ন শিশুকে পরীক্ষা করে দেখেছে যে তারা শীর্ণকায়, দুর্বল এবং মৃত্যুঝুঁকিতে রয়েছে। তারা যদি শিগগির যথাযথ চিকিৎসা না পায়, তাহলে যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে।
সেখানে চলমান যুদ্ধে গাজাজুড়ে ৫০ হাজারেরও বেশি শিশু আহত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। শেষে সংস্থাটি বলেছে, এখনই শিশুদের উপর এই অবিচার বন্ধ করার উপযুক্ত সময়।
সূত্র : আল জাজিরা



