ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস নিহত হয়েছে বলে দাবি করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। রোববার এক বিবৃতিতে এমন দাবি করেন তিনি।
কাটজ বলেন, শনিবার রাতে গাজায় হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবায়দার উপর হামলা চালায় ইসরাইলের বিমানবাহিনী। এ ঘটনায় তিনি নিহত হন।
ইসরাইলের আরুৎজ শেভা মিডিয়া তার এই বিবৃতি উল্লেখ করে।
এর আগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন যে ইসরাইল আবু উবায়দাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। তবে তিনি হামাসের এই মুখপাত্রের নিহত হওয়ার কথা নিশ্চিত করেনি।
এই ঘটনায় এখন পর্যন্ত হামাসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র : আল জাজিরা



