তেহরানে বিস্ফোরণ, বিদ্যুৎ বিচ্ছিন্ন রাজধানীর একাংশ

ইরানের রাজধানী তেহরানে মঙ্গলবার বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম।

নয়া দিগন্ত অনলাইন
বিস্ফোরণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
বিস্ফোরণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন |সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে মঙ্গলবার বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম।

বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ‘তেহরানের বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়ার পর কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।’

এদিকে তাসনিম নিউজ অ্যাজেন্সির প্রতিবেদনে বলা হয়, তেহরানের পূর্বাঞ্চলের বাসিন্দারা বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং বিদ্যুৎ সংযোগ সচল করতে কর্তৃপক্ষ কাজ করছে।

সূত্র: বাসস