ইসরাইলের স্যাটেলাইট ও তেল শোধনাগারে ইরানের হামলা

‘হাইফায় একটি তেল ও গ্যাস শোধনাগার এবং জ্বালানি সংরক্ষণাগারে ড্রোন ব্যবহার করা হয়েছে। তেলআবিবের কাছে একটি উপগ্রহ যোগাযোগ কেন্দ্রও ধ্বংস করেছে ইরানি বাহিনী।’

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলের স্যাটেলাইট ও তেল শোধনাগারে ইরানের হামলা
ইসরাইলের স্যাটেলাইট ও তেল শোধনাগারে ইরানের হামলা |সংগৃহীত

ইসরাইলি স্যাটেলাইট যোগাযোগ সাইট ও হাইফায় শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। ইরানের তেল স্থাপনায় মার্কিন-ইসরাইলি হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) ইরানের খাতাম আল-আম্বিয়া সশস্ত্র বাহিনীর সদরদফতরের একজন মুখপাত্র আল জাজিরাকে এ তথ্য জানান।

এক বিবৃতিতে বলা হয়েছে, হাইফায় একটি তেল ও গ্যাস শোধনাগার এবং জ্বালানি সংরক্ষণাগারে ড্রোন ব্যবহার করা হয়েছে। তেলআবিবের কাছে একটি উপগ্রহ যোগাযোগ কেন্দ্রও ধ্বংস করেছে ইরানি বাহিনী।

ইরানের তেল ডিপো লক্ষ্য করে মার্কিন-ইসরাইলি হামলার জবাবে ইরানি হামলার ৩৩তম তরঙ্গ চলাকালে এ হামলা চালানো হয়েছে বলেও জানানো হয়েছে।

মুখপাত্র আরো জানায়, ইরান ইরাকের কুর্দিস্তান অঞ্চলে হারির ঘাঁটিতে অবস্থিত একটি মার্কিন সামরিক সদরদফতরে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আল জাজিরা