গাজার ২০ শতাংশ শিশু প্রয়োজনীয় টিকা পাচ্ছে না বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরবব্লিউএ। শুক্রবার (৭ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইউএনআরবব্লিউএ জানিয়েছে যে তারা গাজার শিশুদের জন্য একটি টিকাদান কর্মসূচির আয়োজন করছে। কারণ, গাজার প্রতি পাঁচটি শিশুর মধ্যে একজন প্রয়োজনীয় টিকা পাচ্ছে না।
তারা আরো জানিয়েছে, এই কর্মসূচির মধ্য দিয়ে তারা ৪৪ হাজার শিশু পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবে। এতে টিকাদানের পাশাপাশি অপুষ্টির স্ক্রেনিংয়েরও সুযোগ থাকবে।
সংস্থাটি গাজা উপত্যকাজুড়ে ২৪টি স্বাস্থ্য ও চিকিৎসাকেন্দ্রের মাধ্যমে টিকাদান কর্মসূচি সম্পন্ন করবে।
সূত্র : আল জাজিরা



