ওমানের সাথে হরমুজ প্রণালী সংক্রান্ত চুক্তিতে বিলম্বের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান।
ইরানের একজন নির্ভরযোগ্য কর্মকর্তার বরাত দিয়ে সেপাহ নিউজ জানিয়েছে, ওমানের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে বিলম্বের প্রধান কারণ হলো মার্কিন হস্তক্ষেপ এবং সামরিক পদক্ষেপের হুমকি।
এই কর্মকর্তা বলেন, ‘হরমুজ প্রণালী সংক্রান্ত ওমানের সাথে চুক্তিতে বিলম্বের মূল কারণ হলো মার্কিন হস্তক্ষেপ এবং ট্রাম্পের হুমকি।’
তিনি আরো বলেন, ‘যতদিন ইরানের বিরুদ্ধে মার্কিন হস্তক্ষেপ এবং সামরিক হামলার হুমকি থাকবে, ততদিন এই চুক্তি বিলম্বিত হবে। ইরান হুমকির ছায়ায় কোনো চুক্তি করবে না।’
সূত্র: আল জাজিরা



