ইরানের প্রেসিডেন্ট ও শীর্ষ নেতাদের হত্যাচেষ্টা করেছিল ইসরাইল

তেহরানের পশ্চিমে একটি ভূগর্ভস্থ অবকাঠামোতে সভাটি অনুষ্ঠিত হয়েছিল। ইসরাইল সেখানে প্রবেশ ও প্রস্থান পথ ধ্বংস করতে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ছয়টি বোমা ব্যবহার করেছিল।

নয়া দিগন্ত অনলাইন
ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান |সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত সপ্তাহে এক সাক্ষাৎকারে দাবি করে ছিলেন, তেহরান-তেল আবিবের ১২ দিনের যুদ্ধের সময় যেখানে ইরানি কর্মকর্তারা বৈঠক করেছিলেন, সেখানে বোমা হামলা চালিয়ে ইসরাইল তাকে ও অন্যান্য শীর্ষ নেতাদের হত্যার চেষ্টা করেছিল।

দেশটির সুপ্রিম লিডার আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানিসহ অন্য কর্মকর্তারাও আলাদাভাবে এই দাবিটি করেছিলেন।

রাষ্ট্রীয় ফারস সংবাদ সংস্থা এখন ১৬ জুন সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি সভায় বোমা হামলার ইসরাইলি প্রচেষ্টার নতুন বিবরণ প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, তেহরানের পশ্চিমে একটি ভূগর্ভস্থ অবকাঠামোতে সভাটি অনুষ্ঠিত হয়েছিল। ইসরাইল সেখানে প্রবেশ ও প্রস্থান পথ ধ্বংস করতে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ছয়টি বোমা ব্যবহার করেছিল। তখন ইরানি কর্মকর্তারা জরুরি বহির্গমন পথ দিয়ে বেরিয়ে এসেছেন বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে পেজেশকিয়ান পায়ে সামান্য আঘাতও প্রাপ্ত হয়েছেন।

সূত্র : আল জাজিরা