হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ

ওমানের কাছে হরমুজ প্রণালী অতিক্রমের সময় একটি তেলবাহী ট্যাঙ্কারে দু’টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

নয়া দিগন্ত অনলাইন
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল |ফাইল ছবি

ওমানের কাছে হরমুজ প্রণালী অতিক্রমের সময় একটি তেলবাহী ট্যাঙ্কারে দু’টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দেয়া এক বার্তায় ইউকেএমটিও জানায়, এ ঘটনা এমন সময়ে ঘটেছে, যখন গুরুত্বপূর্ণ এই পানিপথ যৌথভাবে পরিচালনার বিষয়ে তেহরান ও মাসকাটের মধ্যে আলোচনা চলছে।

ইউকেএমটিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ‘হরমুজ প্রণালী অতিক্রমের সময় একটি তেলবাহী ট্যাঙ্কারের মাস্টার দু’টি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।’

সংস্থাটি জানায়, ঘটনাটি ওমানের কুমজার থেকে প্রায় ১০ মাইল দক্ষিণ-পূর্বে ঘটেছে।

ইউকেএমটিও আরো জানায়, ট্যাঙ্কারটির নাবিক ও জাহাজ নিরাপদ রয়েছে। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালীর কার্যত নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে। অনুমোদিত নৌপথ অনুসরণ না করার অভিযোগে ইরান এর আগে কয়েকটি জাহাজে গুলি চালিয়েছে।

সূত্র: বাসস