ইরানের হামলায় বিদ্যুৎ ও পানি পরিশোধন স্থাপনা ক্ষতিগ্রস্ত : কুয়েত

কুয়েত শনিবার (১৮ জুলাই) জানিয়েছে, ইরানের হামলায় দেশটির আরেকটি বিদ্যুৎ ও পানি সরবরাহ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কয়েকটি ইউনিট বন্ধ করে দিতে হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
কুয়েতে ইরানের হামলা
কুয়েতে ইরানের হামলা |সংগৃহীত

কুয়েত শনিবার (১৮ জুলাই) জানিয়েছে, ইরানের হামলায় দেশটির আরেকটি বিদ্যুৎ ও পানি সরবরাহ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কয়েকটি ইউনিট বন্ধ করে দিতে হয়েছে।

এর একদিন আগে, একই ধরনের আরেকটি হামলার পর শনিবার দেশটির বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘শত্রুপক্ষের হামলায় আরেকটি বিদ্যুৎ ও পানি পরিশোধন স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। এতে স্থাপনার একটি অংশে আগুন ধরে যায় এবং এর ফলে বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলোর কয়েকটি বন্ধ হয়ে গেছে।’

সূত্র: বাসস