জেরুজালেমে বন্দুকধারীদের সাথে গোলাগুলিতে অন্তত পাঁচজন নিহত

কোনো গোষ্ঠী থেকে এখনো এ হামলার দায়-দায়িত্ব স্বীকার করা হয়নি, যদিও হামাস এ হামলার প্রশংসা করেছে।

নয়া দিগন্ত অনলাইন
পুলিশ জানিয়েছে, রামত জংশনে দু’জন বন্দুকধারী হঠাৎ করে গুলি করতে শুরু করে।
পুলিশ জানিয়েছে, রামত জংশনে দু’জন বন্দুকধারী হঠাৎ করে গুলি করতে শুরু করে। |বিবিসি

ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে জেরুজালেমে অন্তত পাঁচজন নিহত আর সাতজন গুরুতর আহত হয়েছে। সোমবার স্থানীয় প্যারামেডিক ও পুলিশ এই তথ্য জানিয়েছে।

ইসরাইলি পুলিশ জানিয়েছে, জেরুজালেমের উত্তর শহরতলীতে রামত জংশনে একটি বাসস্টপে দু’জন ‘সন্ত্রাসী’ গুলি করতে শুরু করে।

একজন নিরাপত্তা কর্মকর্তা ও বেসামরিক একজন ব্যক্তি তাদের দিকে পাল্টা গুলি করে তাদের দমন করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ৩০ বছর বয়সী তিনজন তরুণ, ৫০ বছর বয়সী একজন পুরুষ ও ৫০ বছর বয়সী একজন নারী রয়েছেন।

কোনো গোষ্ঠী থেকে এখনো এ হামলার দায়-দায়িত্ব স্বীকার করা হয়নি, যদিও হামাস এ হামলার প্রশংসা করেছে।

পুলিশ জানিয়েছে, ওই এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সাথে বোমা নিষ্ক্রিয়করণ দলও কাজ করতে শুরু করেছে।

সূত্র : বিবিসি