ইসরাইলের হামলার পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। মধ্য ইসরাইলে এসব ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। এতে অন্তত দু’টি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জরুরি সেবা সংস্থার সদস্যদের ডাকা হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরাইল ভূখণ্ডের দিকে তাক করা নতুন ইরানি ক্ষেপণাস্ত্র দ্বারা এ হামলা চালানো হয়েছে। শনিবার সকাল থেকে এটি অবিরাম চলছে।
উপকূলীয় তেল আবিব ও হাইফা এলাকা দু’টি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে সাইরেন বাজানো হচ্ছে এবং সতর্কতা জারি করা হচ্ছে।
এদিকে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়িয়ে পড়ায় শনিবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আকাশসীমা আংশিক বা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে হাজারো ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে।
সূত্র : আলজাজিরা



