ইরানের হামলায় কুয়েতে নিহত ১

কুয়েতের উত্তরাঞ্চলে একটি চীনা কোম্পানির ভবনে ইরানের হামলায় এক শ্রমিক নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
হামলা
হামলা |প্রতীকী ছবি

কুয়েতের উত্তরাঞ্চলে একটি চীনা কোম্পানির ভবনে ইরানের হামলায় এক শ্রমিক নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মেজর জেনারেল সৌদ আব্দুল আজিজ আল-ওতাইবি বলেছেন, এই হামলায় ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং কর্তৃপক্ষ এই ঘটনা মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।

তিনি আরো বলেন, সশস্ত্র বাহিনী ‘নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করে উপযুক্ত কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং উচ্চ দক্ষতার সাথে তাদের মিশন ও দায়িত্ব পালন অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেছে’।

সূত্র: আল জাজিরা