ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ব, যদি...

ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ইন্দোনেশিয়াকে অবশ্যই দিতে হবে। কিন্তু তার আগে তাদেরকে ফিলিস্তিনের সার্বভৌমত্বের স্বীকৃতি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
গাজার বিধ্বস্ত সফর
গাজার বিধ্বস্ত সফর |মিডল ইস্ট আই

ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে শর্ত দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো।

তিনি বলেন, যদি ফিলিস্তিনকে ইসরাইল স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে আমরা তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে প্রস্তুত।

বৃধবার এক বিবৃতিতে এমন করেন তিনি।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ইন্দোনেশিয়াকে অবশ্যই দিতে হবে। কিন্তু তার আগে তাদেরকে ফিলিস্তিনের সার্বভৌমত্বের স্বীকৃতি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সূত্র : মিডল ইস্ট আই