সাবেক ইসরাইলি কূটনীতিক

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা নেতানিয়াহু দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করবে না

‘গাজায় সাংবাদিক হত্যার নিন্দা ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করবে না’

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করবে না বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক কূটনীতিক অ্যালন পিঙ্কাস। বুধবার (১৩ আগস্ট) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পিঙ্কাস বলেন, নেতানিয়াহুর রাজনৈতিক ও ব্যক্তিগত অবস্থান বর্তমানে একটি ‘মহিমান্বিত ও স্ব-নির্ধারিত ঐতিহাসিক মিশন’ দ্বারা পরিচালিত হচ্ছে। এটি তথাকথিত বৃহত্তর ইসরাইলের দৃষ্টিভঙ্গির সাথে সম্পৃক্ত। সেজন্য এসব নিন্দাবাদ তার দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আনবে না।

তিনি আরো বলেন, সম্প্রতি নেতানিয়াহু প্রকাশ্যেই বলেছেন, তিনি একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে রয়েছেন। এই অবস্থানকে তিনি বিপজ্জনক বলেও সতর্ক করেছেন।

ইসরাইলি এক কূটনীতিক বলেন, আমি তাকে বিশ্বাস করি এবং এটাই আমাকে চিন্তিত করে যে তিনি একজন অপ্রকাশিত মসীহ হয়ে উঠেছেন। তার মহিমার ভ্রান্ত ধারণা রয়েছে।’

সূত্র : আল জাজিরা