গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩৩৫৬

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৫৬ জনে দাঁড়িয়েছে। এছাড়াও এক লাখ ৭৪ হাজার ১৮৫ জন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
গাজা উপত্যকা
গাজা উপত্যকা |সংগৃহীত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৫৬ জনে দাঁড়িয়েছে। এছাড়াও এক লাখ ৭৪ হাজার ১৮৫ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে গাজায় ইসরাইলি হামলায় ছয়জন ফিলিস্তিনি নিহত ও ২৩ জন আহত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে স্বাক্ষরিত একটি ‘যুদ্ধবিরতি’ চুক্তি লঙ্ঘন করে চলেছে ইসরাইলি সামরিক বাহিনী।

পূর্ববর্তী এক হামলায় আহত হয়ে আরো একজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল কমপক্ষে এক হাজার ২৩০ জনকে হত্যা এবং চার হাজার ৭৬ জনকে আহত করেছে।

সূত্র: আল জাজিরা