মাশহাদে পৌঁছেছে খামেনির লাশ

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির লাশ বহনকারী বিমান দেশটির পূর্বাঞ্চলীয় পবিত্র শহর মাশহাদে পৌঁছেছে।

নয়া দিগন্ত অনলাইন
মাশহাদের রাস্তায় শোকাহতদের ভিড়
মাশহাদের রাস্তায় শোকাহতদের ভিড় |সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির লাশ বহনকারী বিমান দেশটির পূর্বাঞ্চলীয় পবিত্র শহর মাশহাদে পৌঁছেছে।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার প্রচারিত ভিডিওতে দেখা যায়, লাশ বহনকারী মাহান এয়ারের বিমানটি অবতরণের পর বিমানবন্দরে চলাচল করছে।

এর আগে ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে লাখো মানুষ অংশ নেন।

সূত্র: আল জাজিরা