সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ২, আহত ১৪

সিরিয়ার রাজধানী দামেস্কে একটি যাত্রীবাহী মিনিবাসে বোমা বিস্ফোরণে দু’জন নিহত এবং আরো ১৪ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সিরিয়ার রাজধানীতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে
সিরিয়ার রাজধানীতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে |সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কে একটি যাত্রীবাহী মিনিবাসে বোমা বিস্ফোরণে দু’জন নিহত এবং আরো ১৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর আগে, বৃহস্পতিবার দামেস্কের নিকটবর্তী জারামানা শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এই ‘অপরাধমূলক বোমা হামলার’ পরিস্থিতি নির্ধারণের জন্য তাদের দলগুলো তদন্ত চালিয়ে যাচ্ছে।

মন্ত্রণালয় সবাইকে ‘বিবাদ সৃষ্টি বা নাগরিক শান্তি বিঘ্নিত করার প্রচেষ্টায় জড়িয়ে পড়া থেকে বিরত থাকার’ আহ্বান জানিয়েছে।

এখনো কোনো গোষ্ঠী এই বোমা হামলার দায় স্বীকার করেনি।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি