যুদ্ধে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩ হাজার ৩০০ জন : ইরান

নিহতদের মধ্যে আফগান, সিরীয়, তুর্কি, পাকিস্তানি, চীনা, ইরাকি ও লেবানিজ নাগরিকরাও রয়েছেন

নয়া দিগন্ত অনলাইন
হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৩৭৫ জনের লাশ শনাক্ত করা হয়েছে
হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৩৭৫ জনের লাশ শনাক্ত করা হয়েছে |সংগৃহীত

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরু হওয়ার পর থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় ইরানের বিচার বিভাগের অধীনস্থ সংস্থা লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের সূত্রে বিবিসি জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৩৭৫ জনের লাশ শনাক্ত করা হয়েছে।

তাদের মধ্যে ২,৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে তেহরান, হরমুজগান ও ইসফাহান প্রদেশে।

সর্বশেষ তথ্যে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় শত শত শিশু নিহত হয়েছে। এর মধ্যে এক বছরের কম বয়সী সাতজন শিশু, এক থেকে ১২ বছরের ২৫৫ জন এবং ১৩ থেকে ১৮ বছরের ১২১ জন রয়েছে।

এ ছাড়া নিহতদের মধ্যে আফগান, সিরীয়, তুর্কি, পাকিস্তানি, চীনা, ইরাকি ও লেবানিজ নাগরিকরাও রয়েছেন বলে জানানো হয়েছে।

সূত্র : বিবিসি