ক্ষেপণাস্ত্র হামলার আমিরাতের অভিযোগ নাকচ করল ইরান

পাশাপাশি ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে তোলা এমন অভিযোগে গভীর ক্ষোভ প্রকাশ করেন বাকেই।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের বিরুদ্ধে কোনো  ভিত্তিহীন মন্তব্য করবেন না: বাকেই
ইরানের বিরুদ্ধে কোনো ভিত্তিহীন মন্তব্য করবেন না: বাকেই |সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে আবুধাবি যে অভিযোগ করেছে, তাকে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই বুধবার (১৯ আগস্ট) সকালে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান। পাশাপাশি ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে তোলা এমন অভিযোগে গভীর ক্ষোভ প্রকাশ করেন বাকেই। একই সাথে এ ধরনের আচরণকে প্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির পরিপন্থী হিসেবে উল্লেখ করে ইসমাইল বাকেই বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা জোরদার করা এবং অস্থিরতা রোধে যে সার্বিক প্রচেষ্টা চলছে, এসব ভিত্তিহীন অভিযোগ সে তৎপরতা ব্যাহত করবে।

ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত অস্থিতিশীল কর্মকাণ্ডের কারণে এই মুহূর্তে পুরো অঞ্চল এক জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। অতীত অভিজ্ঞতার দিকে ইঙ্গিত করে তিনি বেশ কিছু ভুয়া অভিযানের ইতিহাস মনে করিয়ে দেন। এই নাজুক পরিস্থিতিতে আঞ্চলিক শান্তির পরিবেশ বজায় রাখতে এবং অস্থিতিশীলতা এড়াতে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের ভিত্তিহীন মন্তব্য না করার জন্য অঞ্চলের সব পক্ষকে আহ্বান জানান এই মুখপাত্র।