পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় দুই ফিলিস্তিনি আহত

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তাদের কর্মীরা গুরুতর মারধরের শিকার দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

দখলকৃত পশ্চিম তীরের তুবাস শহরের পূর্বে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় দুই ফিলিস্তিনি আহত হয়েছেন।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তাদের কর্মীরা গুরুতর মারধরের শিকার দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।

এদিকে হেবরনের উত্তরে আররুব এলাকায় আরেকটি হামলার খবর পাওয়া গেছে, যেখানে ইসরাইলি বসতি স্থাপনকারীরা ঘরবাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হেবরনের দক্ষিণে মাসাফের ইয়াত্তাতেও বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ঘটেছে। সেখানে ফিলিস্তিনি কৃষকদের নিজেদের জমিতে প্রবেশে বাধা দেয়া হয়েছে।

আন্তর্জাতিক আইনে অবৈধ হিসেবে বিবেচিত হলেও দখলকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের উদ্যোগ অব্যাহত রেখেছে ইসরাইল সরকার।

সূত্র : আল জাজিরা