হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ফোনে আলোচনা করেছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরানের অনুরোধে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে ফোনে কথা বলেছেন। এ সময় তারা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির পাশাপাশি গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন।
এর কয়েক দিন আগে দক্ষিণ কোরিয়া জানিয়েছিল, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় তারা কোন ধরনের ‘অবদান’ রাখবে কি-না, তা বিবেচনা করছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী নিয়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এই আলোচনা হলো।
সূত্র : বাসস



