সীমান্ত পেরিয়ে এবার খোদ ইসরাইলের ভেতর ঢুকে দুর্ধর্ষ অপারেশন চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনের উত্তর ও মধ্যাঞ্চলে ইসরাইলি সেনাবাহিনীর ওপর এই অতর্কিত বদলা নিতে শুরু করেছে তারা।
পাল্টা হামলার বেশকিছু রুদ্ধশ্বাস ছবি ও ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। আল জাজিরা তাদের ব্রেকিং নিউজে জানিয়েছে, ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত ১০টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবানিজ এই সংগঠনটি।
ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইসরাইল কাটজ নিজেই হিজবুল্লাহর এই চালের কাছে হার মেনেছেন। তিনি স্বীকার করেছেন, ইসরাইল আসলে হিজবুল্লাহর ওপর আগেভাগে হামলা চালানোর ছক কষছিল। কিন্তু তাদের সেই পরিকল্পনা ভেস্তে দিয়ে হিজবুল্লাহই প্রথম আক্রমণ করে ইসরাইলি বাহিনীকে চমকে দিয়েছে।
উত্তর ইসরাইলের নিরাপত্তা পরিস্থিতি এখন চরম সঙ্কটে। হিব্রু সংবাদমাধ্যমগুলো একে ‘ভয়াবহ নিরাপত্তা বিপর্যয়’ বলে বর্ণনা করছে। সেখানে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার পর ইসরাইলি সামরিক সেন্সর বিভাগ খবরাখবর প্রচারে কড়া নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে ক্ষয়ক্ষতির সব তথ্য বাইরে আসতে পারছে না।
সবচেয়ে চাঞ্চল্যকর খবর দিয়েছে কয়েকটি হিব্রু নিউজ চ্যানেল। তারা জানিয়েছে, উত্তর ইসরাইলের একটি সামরিক ঘাঁটি দখলে নিতে হিজবুল্লাহ যোদ্ধারা বীরত্বপূর্ণ অভিযান চালিয়েছে।
জানা গেছে, হিজবুল্লাহর বিশেষ ‘রাদওয়ান ইউনিট’র যোদ্ধারা এই অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন ইসরাইলি সেনা গুরুতর আহত হয়েছে। হেলিকপ্টারে করে রক্তাক্ত সেনাদের সরিয়ে নেয়ার খবর পাওয়া গেছে।



