আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা, জুমাও পড়তে দিলো না ইসরাইল

দখলদার সেনাবাহিনী গোটা পশ্চিম তীরকে ‘সম্পূর্ণ অবরুদ্ধ’ রাখার ঘোষণা দিয়েছে। তারই অংশ হিসেবে মুসলিমদের প্রথম কিবলা খ্যাত আল আকসা মসজিদেও মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি পুলিশ আল-আকসায় অনুপ্রবেশ করে প্রথমে মুসল্লিদের বের করে দেয়, অতঃপর তালা দিয়ে দেয় মসজিদের দরজায়।
ইসরাইলি পুলিশ আল-আকসায় অনুপ্রবেশ করে প্রথমে মুসল্লিদের বের করে দেয়, অতঃপর তালা দিয়ে দেয় মসজিদের দরজায়।

ইরানে হামলার পর পরই স্থানীয় সময় শুক্রবার ফজর থেকে পবিত্র মসজিদুল আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল। এ কারণে আজ পবিত্র জুমার নামাজও পড়তে পারেননি মুসল্লিরা।

ফিলিস্তিনি সংবাদ সংস্থার সূত্রে আলজাজিরা জানিয়েছে, করোনার পর এই প্রথম পবিত্র মসজিদটিতে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিলো দখলদার দেশটি।

আলজাজিরার ওই প্রতিবেদনে আরো জানানো হয়, ফজরের পর ইসরাইলি পুলিশের বেশকিছু সদস্য আল-আকসায় অনুপ্রবেশ করে প্রথমে মুসল্লিদের বের করে দেয়, অতঃপর মসজিদের দরজা তালাবদ্ধ করে রাখে তারা।

দখলদার সেনাবাহিনী গোটা পশ্চিম তীরকে ‘সম্পূর্ণ অবরুদ্ধ’ রাখার ঘোষণা দিয়েছে। তারই অংশ হিসেবে মুসলিমদের প্রথম কিবলা খ্যাত আল আকসা মসজিদেও মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল।