ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯

বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর ও দক্ষিণ লেবাননে ‘ইসরাইলি শত্রুর বিমান হামলায়’ প্রাথমিক হিসাবে ৩১ জন নাগরিক নিহত ও ১৪৯ জন নাগরিক আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

লেবাননে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩১ জন নিহত ও ১৪৯ জন আহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরাইল তাদের আক্রমণ আরো জোরদারের হুমকি দিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর ও দক্ষিণ লেবাননে ‘ইসরাইলি শত্রুর বিমান হামলায়’ প্রাথমিক হিসাবে ৩১ জন নাগরিক নিহত ও ১৪৯ জন নাগরিক আহত হয়েছেন।

সূত্র: বাসস